কে ব ল ই দৃ শ্যে র জ ন্ম হ য়।

কে ব ল ই  দৃ শ্যে র  জ ন্ম  হ য়।
বিশ্রাম।

Monday, January 2, 2023

গুয়ান্তানামো / স্মৃতিকথা সাক্ষাৎকার কবিতা ছবি।

যে-কারাগারে বসে লেখা এই বইয়ে সংকলিত কবিতাগুলি, আঁকা এ বইয়ে ছাপা ছবিগুলি, যে-জেলখানাকে নিয়ে লেখা এই বইয়ের অন্তর্গত স্মৃতিকথা ও ডায়েরির সমূহ বয়ান, যাকে কেন্দ্র করে নেওয়া এ বইয়ের দুটি সাক্ষাৎকার— তার নাম গুয়ান্তানামো। কুখ্যাত এই সামরিক কারাগার কিউবা বা কুবা-র একটি দ্বীপ জোর করে দখলে রেখে বানিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র আমেরিকা।
যাঁরা খবরের কাগজ পড়েন, তাঁরা হয়তো পড়েছেন, শুনেছেন এই কারাগারের কথা। গুয়ান্তানামো কারাগারের কথা খবরের কাগজে শিরোনামে আসে তার ভয়ংকর, অত্যাচারী ব্যবস্থার কারণে। এই বই নির্দোষ নিরীহদের বিরুদ্ধে সেই অত্যাচার ও সন্ত্রাসের কথা নানা ভাবে বলে কবিতায়, গদ্যে, ছবিতে।
 
 
বইটি নিয়ে সম্প্রতি লিখলেন, নূর সালমা জুলি। নূর সালমা জুলি রাজশাহী সরকারি কলেজ (বাংলাদেশ) এ বাংলাবিভাগে অধ্যাপনা করেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে-র বিভিন্ন পত্রিকা, ওয়েবে তাঁর প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। গুয়ান্তানামো নিয়ে তাঁর লেখাটি পড়ুন  এখানে ।
 
এছাড়াও, গুয়ান্তানামো নিয়ে আরও একটি আলোচনা করেছেন শ্যামলী মিশ্র। শ্যামলী মিশ্র একজন লেখিকা, কবি, প্রাবন্ধিক ও শিক্ষিকা। বাংলা সাহিত্যে পি এইচ ডি করেছেন নারীবাদ বিষয়ে। তাঁর লেখাটি পড়ুন এখানে । 

এই বইটি পড়ে বিভিন্ন সময়ে তাঁদের মতামত ফেসবুকে জানিয়েছেন:
পোস্টের তারিখ এখানে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। যাঁরা একাধিকবার লিখেছেন, তারিখের ক্রম অনুযায়ী লেখাগুলো রাখা হয়েছে।
 
 
 
বইটি সংগ্রহ করতে চাইলে, যোগাযোগ করবেন, এখানে ।

No comments:

Post a Comment

কবিতা।

  কবিতা : স্বর্ণেন্দু সেনগুপ্ত । বর্ষার প্রবলনূপুরে... বর্ষার প্রবলনূপুরে এসে বসে আছে একখানি কাক, ভিজে গেছে তার এই বসে থাকাটুকু। অনেক অতীত...