২৮ আগস্ট, ২০২১।
এই দুটি বই আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছে রাষ্ট্র এবং সাম্রাজ্যবাদী বন্দিশিবিরের সীমানা ছাড়িয়ে মানুষের এমন এক ভাষাকে, যে-ভাষা দেশ ও কালের প্রেক্ষাপটে মুক্তির স্বপ্নে সবাক।
আমরা এই ভেবে আলোড়িত হচ্ছি যে, বইদুটি আমাদের বন্ধুদের দ্বারাই সম্পন্ন হয়েছে।
স্বর্ণেন্দু সেনগুপ্তের সংকলন সম্পাদনা ভাষান্তরে 'গুয়ান্তানামো স্মৃতিকথা সাক্ষাৎকার কবিতা ছবি' প্রকাশ পায় ২০১৯-এর জানুয়ারিতে। আর ২০২১-এর জানুয়ারিতে সুদীপ্ত মুখোপাধ্যায় মানস চক্রবর্তী সোহেল ইসলামের গদ্য অনুবাদ সম্পাদনায় প্রকাশিত হয়েছে 'ফ্রিডম' আ জার্নি ফ্রম প্যালেস্তাইন টু কাশ্মীর।
এই দুটি বইয়ের কাজের মাধ্যমে স্বর্ণেন্দু সুদীপ্ত মানস সোহেলেরা যে কত বড়ো রাজনৈতিক কর্তব্যের পরিচয় দিয়েছেন, তা অনুভব করে, ওঁদের প্রতি এই উপলক্ষে অধমর্ণ হয়ে রইলাম।
No comments:
Post a Comment