কে ব ল ই দৃ শ্যে র জ ন্ম হ য়।

কে ব ল ই  দৃ শ্যে র  জ ন্ম  হ য়।
বিশ্রাম।

প্রদীপন দাশগুপ্ত।


 ২৭ মার্চ, ২০১৯

স্বর্ণেন্দু সেনগুপ্ত অনূদিত স্মৃতিকথা সাক্ষাৎকার কবিতা ছবির বই 'গুয়ান্তানামো' আজ হাতে এল। ইংরেজিতে যাকে browse বলে, সেটি করেই বুঝেছি, কী অসম্ভব মূল্যবান এই কাজ। বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে উৎসর্গপত্রে উৎকীর্ণ : অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। শ্রী শুভেন্দু দাশগুপ্ত ও স্নেহভাজন শ্রীমান স্বর্ণেন্দুর সুলিখিত ভূমিকা সম্পূর্ণ প্রসঙ্গটিকে অনুধাবন করতে সাহায্য করে। সাম্রাজ্যবাদী ভয়ঙ্কর আগ্রাসনের বিরুদ্ধে বস্তুত এই বই মানবতার বিজয়নির্ঘোষ।

বইটি এখনও ভালভাবে পড়া হয়ে ওঠেনি। সে সময়ও পাইনি। তবে অন্যতম প্রিয় তরুণ এক কবি হিসেবে, আমার কৌতূহল ছিল, স্বর্ণেন্দু এই বিশেষ ধরনের কবিতার অনুবাদ কতখানি দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে – কেননা, ওর কাব্যশৈলীর সাথে এ কবিতার মেজাজগত দুস্তর ব্যবধান। কিন্তু আমার এই কৌতূহল সম্পূর্ণ অবান্তর বলে প্রতিপন্ন।

১.

'এ কেমন বসন্ত,

কোন ফুল ফুটে নেই,

বাতাস এক নিঃস্বতার গন্ধে ভরে আছে '?

২.

'একজন মানুষের মৃত্যুকে পরাজয়ের চিহ্ন বলে ভেবো না'।

৩.

'কবির শব্দগুলি থেকে উৎসারিত হয় আমাদের সকল ক্ষমতা,

তার কাব্য আমাদের দগ্ধ হৃদয়ের প্রকৃত উপশম '।

৪.

'এই দ্বীপভূমির ওপর আমাদের সংক্ষিপ্ত নীতিকথাটি হল, সালাম '।

৫.

'ও কারার অন্ধকার, তোমার তাঁবুটি খাটাও

আমরা অন্ধকার ভালবাসি'।


আবারও বলি, এ আমার দ্রুতপাঠপ্রতিক্রিয়া। নিরবচ্ছিন্ন পঠনে, আমার প্রত্যয়, আরও অনেক বিশ্বাসের তটরেখা দৃশ্যমান হবে।

বইটির পাঠক সমাদর কামনা করি, যদিও তার সাথে বইয়ের গুণ-অগুণের কোনও সংযোগ নেই।

... 

 

No comments:

Post a Comment

কবিতা।

  কবিতা : স্বর্ণেন্দু সেনগুপ্ত । বর্ষার প্রবলনূপুরে... বর্ষার প্রবলনূপুরে এসে বসে আছে একখানি কাক, ভিজে গেছে তার এই বসে থাকাটুকু। অনেক অতীত...