১২ আগস্ট, ২০১৯।
কারাগারে বন্দিরা অত্যাচারের মুখে দাঁড়িয়ে নখ দিয়ে খোদাই করে কবিতা লিখেছেন কাগজের কাপের ওপর, নুড়ি দিয়ে মেঝেতে দেওয়ালে। আশ্চর্য শক্তি মানুষের! গুয়ান্তানামো একটি নৌঘাঁটি---নদী সমূহের মধ্যবর্তী ভূখণ্ড। এখানেই কারাগারে বন্দি ধর্মের পরিচয়ে সবাই মুসলমান।
এদের মধ্যে কেউ গান্ধি আদর্শে মুক্তিসন্ধান করে।
অসামান্য একটি সংকলন উপহার দিয়েছে আমাদের স্বর্ণেন্দু।
স্বর্ণেন্দু নিভৃতেই থাকতেই ভালোবাসে। অথচ আমি তার সঙ্গে কত কত সময় কাটিয়েছি লেখাপত্তর নিয়ে। ও আজ কবি, অনুবাদক, প্রাবন্ধিক আর আমরা কোথায়?
ওকে ঈর্ষালু কুর্নিশ জানাই।
আপনারা এই বইটি প্লিজ কিনে পড়ুন ও পড়ান।
.................................................................................
১৩ মে, ২০২০।
"কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত গুয়ান্তানামো, ১১৬.৫৫ বর্গকিলোমিটার জুড়ে আমেরিকার নৌ-ঘাঁটি।... একটি ভূখণ্ড, ভূখণ্ডটিকে চারপাশ থেকে ঘিরে থাকা জলাভূমি, গুয়ান্তানামো এমন একটি জায়গা।"
ভূমিকাতে স্বর্ণেন্দু আরো জানাচ্ছেন, "গুয়ান্তানামোর কবিতাগুচ্ছ, বন্দিরাও কথা বলে" কবিতা সংকলনটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা বিশ্ববাসীকে আলোড়িত করে।... এক ভয়ংকর, দুষ্প্রবেশ্য কারাগারের বন্দিদের কথা শুনতে পায়, জানতে পারে।"
এই কারাগারের সকল কবিই মুসলমান, এই সংকলনের সকল কবিই মুসলমান।
মহম্মদ এল গোরানি-র কবিতা :
"এমনকী যদি তারা তোমাকে শপথের পর শপথ করিয়ে নেয়,
তবু সন্তর্পণে কবিতাটিকে নিয়ে যাও যেখানে কেউ আরবি বলে না।"
সংকলনটি আমার চিন্তা ভাবনাকে এতটাই প্রভাবিত করেছে যে স্বর্ণেন্দুকে শ্রদ্ধা না করে পারছিনা।
ওকে কুড়ি বছর আগে থেকে চিনি, ভালোবাসি। এই মূল্যবান কাজটির জন্য ওর প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল।
মনে পড়ল, মেদিনীপুরের সেইসব নিভৃত দুপুর বিকেলে ওর সঙ্গে হেঁটে যাওয়া, কথার পর কথা,
ওভারব্রিজে দাঁড়িয়ে আলোচনা যেন তা এখুনি না বললেই নয়।
এখন ভাবলে আনন্দ হয়, যে সময়টা স্বর্ণেন্দুকেই দিয়েছি।
বইটি প্রকাশ করেছে বইপত্তর।
No comments:
Post a Comment