কে ব ল ই দৃ শ্যে র জ ন্ম হ য়।

কে ব ল ই  দৃ শ্যে র  জ ন্ম  হ য়।
বিশ্রাম।

Wednesday, January 4, 2023

প্রথমপুরুষ দ্বিতীয়পুরুষ

 লেখা : স্বর্ণেন্দু সেনগুপ্ত

 


 

আলোটি জ্বলে ওঠার অপেক্ষা। পার্কের বেঞ্চটিতে এইভাবে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে বসে থেকেছে কতদিন, তা আর মনে নেই। একটা বিশ্বাস। আলো একদিন জ্বলে উঠবে। আজ নিশ্চয় আর হতাশ হতে হবে না। এমনিতে পার্কের এ পাশটা একটু নির্জন। নির্জনতার সুযোগ নিতে দু-এক জোড়া যুবক-যুবতী মাঝেমাঝে যা এদিকটায় আসে। লোকটির সেদিকে তেমন আগ্রহ নেই।

কিন্তু আলো কি কোনোদিন জ্বলবে না ?

    কতক্ষণ এসেছেন ?

লোকটি অবাক হ। কে এই ভদ্রলোক? আগে তো কোনোদিন দেখেছে বলে মনে পড়ছে না। চেনাজানা নেই, হঠাৎ এভাবে প্রশ্ন করা যায় নাকি ? ভাবখানি এমন, যেন আগে অনেকবার কথা হয়েছে । দ্বিতীয় লোকটি এসে বেঞ্চটিতে বসে

    এই একটুক্ষণ।

প্রথম লোকটি অনেকটাই হতভম্ব, যাতে ধরা পড়ে না যা, সাততাড়াতাড়ি উত্তর দেয়। ভদ্রতাবোধে, স্বাভাবিক ভাবে জানতেচায়:

    অনেকদিন পর এলেন তাহলে ?

    না তো, প্রতিদিন-ই আসি। ওপাশের বেঞ্চটিতে বসি।

    ওহ্‌, আমি খেয়াল করিনি, দুঃখিত।

কথাটি বলার পর প্রথম লোকটি চুপ করে যায়। সামনের বেঞ্চটিতে এই লোকটিকে কোনোদিন দেখেছে বলে মনে করতে পারে না। বেঞ্চটি ফাঁকাই পড়ে থাকে। লোকটি কি তাহলে মিথ্যে কথা বলল? তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে! আজ কালকার দিনে …

    আজো আলোটা জ্বললো না, বলুন ?

প্রথম লোকটি আকাশ থেকে পড়। এই লোকটিও আলো জ্বলার কথা বলছে? অদ্ভুত !

    না, জ্বলে না তো...

    একদিন ঠিক জ্বলে উঠবে, দেখবেন।

    কিন্তু আপনি কী করে জানলেন? আমি আলো জ্বলে ওঠার অপেক্ষায় থাকি ...

নিঃস্তব্ধতা। এর পর আর কোনো কথা হয় না। দু-এক জোড়া যুবক-যুবতী, তারাও আজ এদিকে আসেনি। অন্ধকার ক্রমে ছেয়ে আসে! শুধু দুটি মানুষ একটি নির্জন ল্যাম্পপোস্টের দিকে চেয়ে বসে থাকে।  

অনন্তকাল ...

অলঙ্করণ : স্বর্ণেন্দু সেনগুপ্ত।

No comments:

Post a Comment

কবিতা।

  কবিতা : স্বর্ণেন্দু সেনগুপ্ত । বর্ষার প্রবলনূপুরে... বর্ষার প্রবলনূপুরে এসে বসে আছে একখানি কাক, ভিজে গেছে তার এই বসে থাকাটুকু। অনেক অতীত...